ঢাকা, রবিবার ১৫, নভেম্বর ২০২৬ ৫:৫৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

নিজের দলেও বৈভবের মত ব্যাটার চান হরমনপ্রীত 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

জয়পুরে নিজের মোমের মূর্তি উদ্বোধন করতে গিয়েছিলেন হরমনপ্রীত।

জয়পুরে নিজের মোমের মূর্তি উদ্বোধন করতে গিয়েছিলেন হরমনপ্রীত।

মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। ভয়ডরহীন ক্রিকেট খেলে সে সকলের মন জয় করে নিয়েছে। ভারতের মেয়েদের দলেও একজন বৈভবকে চাইছেন হরমনপ্রীত কৌর। জানিয়েছেন, বৈভবের মতো আগ্রাসী ক্রিকেট খেলতে হবে মেয়েদের।

জয়পুরে নিজের মোমের মূর্তি উদ্বোধন করতে গিয়েছিলেন হরমনপ্রীত। সেখানে তিনি বলেন, “অবশ্যই বৈভবকে পছন্দ করি। যে ভাবে ক্রিকেট খেলছে তাতে ও একটা উদাহরণ তৈরি করেছে। আমি নিশ্চিত নতুন যে সব মহিলা ক্রিকেটারেরা উঠে আসছে তারা বৈভবের মতোই আগ্রাসী ক্রিকেট খেলবে। শুধু ভারত নয়, গোটা বিশ্বে দাপট দেখাবে। মহিলাদের ক্রিকেটের ভাবমূর্তি ওরা বদলে দেবে। একই সঙ্গে সুন্দর ক্রিকেট খেলেও নজর কেড়ে নেবে।”

বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, বৈভবের ভয়ডরহীন মানসিকতা উঠতি মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। তারা আরও আগ্রাসী এবং আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করবে। এতে ভারতের মহিলাদের ক্রিকেট আরও উন্নত হবে বলে মনে করেন তিনি।

এ দিন জয়পুরের নাহারগড় ফোর্টে হরমনপ্রীতের মোমের মূর্তি উন্মোচিত হয়। ওই ফোর্টে মোমের মূর্তি রয়েছে সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিংহ ধোনির। হরমনপ্রীত প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেখানে স্থান পেলেন।

হরমনপ্রীত মনে করেন, সচিন বা ধোনির কাছাকাছি পৌঁছতে গেলে এখনও লম্বা রাস্তা পেরোতে হবে তাঁকে। তবে মোমের মূর্তি তাঁর জীবনে একটা অনুপ্রেরণাদায়ক ঘটনা বলে অভিহিত করেছেন। হরমনপ্রীতের কথায়, “ওঁরা দুর্দান্ত ক্রিকেটার। আমি এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। তবে আমার কাছে এটা বড় কৃতিত্ব। এখানে আমার মোমের মূর্তি তৈরি হয়েছে। আশা করি আগামী দিনের মহিলা ক্রিকেটারেরা এটা দেখে অনুপ্রাণিত হবে।”